সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক বৈষম্য বিরোধী মামলার পলাতক আসামী ও বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রিঃ) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিরাজ মন্ডল (৫৫) সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান। তার পিতা মৃত লাল মিয়া। তার বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার এসও মন্ডলপাড়ায়।
পুলিশ আরও জানায়, সিরাজ মন্ডলের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ০৮টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় আরও ০১টি মামলাসহ মোট ০৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৯ মামলার পলাতক আসামী সিরাজ মন্ডল গ্রেপ্তার
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০৯:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















