পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আরিফুল ইসলাম জিহাদী-এর বিদায় উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মসজিদের মুসল্লী ও স্থানীয় মহল্লাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি লায়ন মোহাম্মদ আমানুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি জামশেদ গিয়াসউদ্দিন, সাতকানিয়া দাফন কাফন সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আকতার উদ্দিন, তৌহিদ খান, শিবলু, নাঈম উদ্দিন, কোরবান আলী, আব্দুর রশিদ, পেশ ইমাম রাশিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী খতিবের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে মানপত্র পাঠ করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে খতিবের দ্বীনি খেদমত, উত্তম চরিত্র ও সমাজে তাঁর ইতিবাচক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী খতিব আরিফুল ইসলাম জিহাদী তাঁর বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেক সময় খতিবদের অসম্মানজনকভাবে বিদায় দেওয়া হলেও তাঁকে অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে বিদায় জানানো হয়েছে—এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরও অসংখ্য মুসল্লী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















