ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী ফতুল্লার কায়েমপুরে ভয়াবহ আগুন ডিসির তদারকিতে এখন নিয়ন্ত্রণে, ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির আগামী দিনে বিএনপি রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে : বুলবুল মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করছেন সাংবাদিকরা: রিয়াদে লক্ষ্মীপুর জেলা বিএনপির সংবর্ধনা সভায় বক্তারা কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন রামগড়ে বকেয়া টাকা চাওয়ায় দোকানদারের ওপর হামলা, দোকানে অগ্নিসংযোগের অভিযোগ বোয়ালমারীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের

বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করছেন সাংবাদিকরা: রিয়াদে লক্ষ্মীপুর জেলা বিএনপির সংবর্ধনা সভায় বক্তারা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মুহাম্মদ আলী,সৌদি আরব : সৌদি আরবের রাজধানী রিয়াদে উৎসবমুখর পরিবেশে “সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)”এর নবনির্বাচিত ২৬-২৮ সেশনের কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সম্মানে এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ) রাত ৯’টায় রিয়াদের বাথায় রামাদা হোটেলে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অর্ধশতাধিক গণমাধ্যম কর্মীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজধানী টিভি প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।

সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ও এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান, সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশন প্রতিনিধি প্রধান রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় এবং সাধারণ সম্পাদক ও বাংলা টিভি স্পোর্টস প্রতিনিধি ফকির আল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মাসুদ রানা (৭১ টিভি), মাওলানা শাহাদাত হোসাইন (গ্লোবাল টিভি), ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন (যুবা বার্তা), শাহজালাল ভুট্টু (সম্পাদক, লাববাইক), ফারুক হোসেন (নাগরিক টিভি), সাদেক আহমদ (৫২ বাংলা), এম মেহেদুল খান (চ্যানেল এস), এইচ এম হেমায়েত (ডিবিসি নিউজ), আরিফুল ইসলাম (বৈশাখী টিভি), ফকির হাকিম (এস এ টিভি), ওবায়দুল্লাহ আকন্দ ভুবন (আনন্দ টিভি), ইমতিয়াজ উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা), ফখরুল ইসলাম (দৈনিক স্বাধীন কাগজ), সাংস্কৃতিক সম্পাদক ইমন আলী এবং সদস্য সানাউল্লাহ আপন তাজ ও মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন,গণমাধ্যম কর্মীরা প্রবাসের মাটিতে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করছেন। আমরা আশা করি, এই নতুন কমিটি প্রবাসীদের সুখ-দুঃখের কথা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপসহীন থাকবে।

সভাপতির বক্তব্যে আশরাফ উদ্দিন শাহিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রবাসীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং সৌদি সরকারের আইন মেনে চলার ব্যাপারে সাধারণ প্রবাসীদের উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসমান গনি রাসেল, মো. আব্দুস শহীদ ও মো. আব্দুল ওয়াহিদ। আলোচনার শেষ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক তুলে দেন।

উক্ত সংবর্ধনা সভায় বক্তারা সৌদি আরবের আইন মেনে চলে দেশের ভাবমূর্তি রক্ষা করতে সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। নৈশভোজের মধ্য দিয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী

বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করছেন সাংবাদিকরা: রিয়াদে লক্ষ্মীপুর জেলা বিএনপির সংবর্ধনা সভায় বক্তারা

আপডেট সময় : ০১:০২:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬