ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী ফতুল্লার কায়েমপুরে ভয়াবহ আগুন ডিসির তদারকিতে এখন নিয়ন্ত্রণে, ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির আগামী দিনে বিএনপি রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে : বুলবুল মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী বিদেশেও দেশের মুখ উজ্জ্বল করছেন সাংবাদিকরা: রিয়াদে লক্ষ্মীপুর জেলা বিএনপির সংবর্ধনা সভায় বক্তারা কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন রামগড়ে বকেয়া টাকা চাওয়ায় দোকানদারের ওপর হামলা, দোকানে অগ্নিসংযোগের অভিযোগ বোয়ালমারীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।

তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।’

প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পরিবেশবান্ধব সোনালি আঁশের প্রসারে নারায়ণগঞ্জে ‘বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬