শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজির একটি মামলার এজাহারভুক্ত ১নং আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জপুল সংলগ্ন সিদ্ধিরগঞ্জ বাজারে একটি ফলের দোকানে চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত মামলার আলোচ্য আসামীকে ধরতে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে উক্ত এলাকা থেকে মামলার প্রধান আসামী সালা উদ্দিন (৫৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালা উদ্দিন মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকায় চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















