ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জহিরাবাদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেনের মাদকের ছোবলে দিশেহারা তরুণ সমাজ—লামা বাজারে প্রকাশ্যে বাণিজ্য, ধ্বংসের মুখে সামাজিক ভবিষ্যৎ সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোরের শার্শায় ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভারতের বিধানসভা নির্বাচন, ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ: মোবাইল কোর্টে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চাঁদাবাজির মামলার প্রধান আসামী গ্রেপ্তার টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সভাপতি নুরুল হোসাইনের ব্যাখ্যা কক্সবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ: মোবাইল কোর্টে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ মজুদ এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাব-১১ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

‎রোববার (২৬ এপ্রিল ২০২৬) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে “আব্দুল্লাহ ফুড প্রডাক্টস” নামক প্রতিষ্ঠানের গুদামে এ অনিয়ম ধরা পড়ে। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল।

‎গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন ব্র্যান্ডের নামে লেবেলিং করে পণ্য বাজারজাত করার অভিযোগও পাওয়া গেছে।

‎অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এবং অবৈধ মজুদের প্রমাণ মেলায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
‎র‍্যাব-১১ জানিয়েছে, ভেজাল পণ্য উৎপাদন, অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জহিরাবাদকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেনের

সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ: মোবাইল কোর্টে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬