ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোঃ নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুর,সম্পাদক বনি রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান চট্টগ্রামের পটিয়ায় পার্টনার কংগ্রেস ২০২৬ ইং অনুষ্ঠিত  বেনাপোলে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযানে মানবপাচারকারী শাকের মাঝি আটক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী গোপালগঞ্জে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনি খাতুনের যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর বিপরীতে দলের পক্ষ থেকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা করে পেয়েছেন।

নির্বাচন কমিশনে দাখিল করা তথ্যে ব্যয়ের খাতগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। দলটির নির্বাচনী খরচের তালিকায় রয়েছে নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন দেওয়ার খরচ।

খাতওয়ারি ব্যয়ের বিবরণে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা এবং পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে। এছাড়া জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকার হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজের উদ্বোধন

ইসিতে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের হিসাব জমা দিলো জামায়াত

আপডেট সময় : ০২:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬