ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর চৌগাছার মাদক ব্যবসায়ী শামসুল হকের ১৭ বছর কারাদণ্ড

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোর চৌগাছা উপজেলায় ফেনসিডিল ও গাঁজার মাদক মামলায়, ব্যবসায়ী শামসুল হককে ১৭ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিদুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত শামসুল হক চৌগাছার সুখপুকুরিয়া গ্রামের দক্ষিণপাড়ার রুহুল আমিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আজিজুর রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ২৬ জুলাই ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চৌগাছার শামসুল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় সামসুল হকের আটক ও তার ঘর তল্লাশি করে ১৭০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের পরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ।
মামলা তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান আসামি শামসুল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি শামসুল হকের বিরুদ্ধে ফেনসিডিল রাখার দায় ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও গাঁজা রাখার দায়ে ৭ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শামসুল হক আটক আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর চৌগাছার মাদক ব্যবসায়ী শামসুল হকের ১৭ বছর কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬