পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:পটিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব, অহিদুল আলম চৌধুরী পিবলুকে জড়িয়ে একটি “চট্টগ্রাম প্রতিদিন ” নামের একটা অনলাইন পত্রিকায় কন্টেইন ভিডিও বার্তায় মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দায় প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ সভাও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
১১মে সোমবার বিকালে পটিয়া উপজেলা যুবদলের নেতাকর্মীরা এ প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল করে।
এতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী সমর্থক যুবদলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ক্লিন ইমেজ যুবনেতা অহিদুল আলম চৌধুরী পিপলুর বিরুদ্ধে এই সংবাদ প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে যুবদলের তৃণমূল নেতাকর্মীরা এই সংবাদকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণীত দাবি করে বলেন,বিগত ফ্যাসিষ্ট সরকার আমলে আন্দোলন সংগ্রামে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ওয়াহিদু আলম চৌধুরী পিবলু। তিনি কখনো অন্যায় করেনি, তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার করতে বিশেষ মহলের ইন্ধনে
নানান ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কমলমুন্সির হাট বাজার নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগ সরকারের আমলের গুঁটি কয়েকজন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ নেতারা তাদের নিজেদের অপকর্ম আড়াল করতে মিথ্যা মিথ্যা সংবাদ পরিবেশন করছে।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বক্তারা বলেন, ষড়যন্ত্র অপপ্রচার চালিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবেনা, বিগত ১৭ বছর জুলুম নির্যাতন ষড়যন্ত্র মামলা হামলা সহ্য করে বিএনপি ক্ষমতাই এসেছে, যতই ষড়যন্ত্র অপপ্রচার মিথ্যা সংবাদ পরিবেশন হবে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সব সময় চট্টগ্রাম প্রতিদিন বিতর্কিত সংবাদ পরিবেশন করে আলোচনা আসতে চাই, ভবিষ্যতে এধরণের মিথ্যা সংবাদ পরিবেশন করা যুবদল এর সমুচিত জবাব দেবে।
প্রতিনিধির নাম 


















