ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে শ্লীলতাহানি, যুবক আটক নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির র‌্যাব-১৫ এর অভিযানে দীর্ঘদিনের পলাতক আব্দুল মাজেদ আটক গ্যাস সিলিন্ডারে লুকানো ৪০ হাজার ইয়াবাসহ আটক পটিয়ার কেলিশহর ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে নির্বাচনে প্রস্তুত বিএনপি নেতা আবদুল আলম চকরিয়ায় মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ- আটক ১ প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার

যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় প্রাইভেটকারে অভিনব কৌশলে ফেনসিডিলের বিকল্প মাদক পরিবহনের সময় ২১১ বোতল উইন কোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, প্রাইভেটকারটি দেখে তাদের সন্দেহ হয়। পরে গাড়িটি তল্লাশি চালালে ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর চৌগাছা থানায় মামলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক

যশোরে র‌্যাবের হাতে মাদকসহ দুইজন আটক

আপডেট সময় : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬