ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মীর কাদিম পৌরসভা কমিটি পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপে বক্তারা, মানবিক বিশ্ব গড়ে তুলার আহবান বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী:ডিসি জাহিদ সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান যশোর কেশবপুর উপজেলায়  খাদ্য সংকটে কালোমুখ হনু নিজ অর্থায়নে ৩০০ মিটার সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ

টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে পৃথক দুইটি অভিযানে মোট ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তবে অভিযানে কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান চালায়। অভিযানে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে বুধবার (৫ আগস্ট) রাত ২টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এলাকার একটি বসতবাড়িতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও এপিবিএনের যৌথ অভিযানে আরও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযানের সময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবার বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক ও বিশেষ অভিযান অব্যাহত রাখবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ

আপডেট সময় : ০৮:৫৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬