ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন উখিয়ায় নদীপথে ৪০ হাজার ইয়াবাসহ আটক ১ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের যুক্তরাষ্ট্র-সৌদি হামলার পর রিয়াদ সফরের আমন্ত্রণ পেলেন ইরাকের প্রধানমন্ত্রী চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন মীর কাদিম পৌরসভা কমিটি

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৯৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭২ হাজার ৯৯০ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি স্মার্টফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে একটি বসতঘরের আলমারির ড্রয়ার থেকে ৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৭২ হাজার ৯৯০ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে অপর আসামির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে আরও ৩৮০ পিস ইয়াবা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। এভাবে মোট ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা হামিদ হোসেন (৩০) এবং সদর ইউনিয়নের দক্ষিণ নাজিরপাড়ার বাসিন্দা মোহাম্মদ হামিদ হোছন (২৪)।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুই আসামিকে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

র‌্যাব-১৫ আরও জানায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এসবি প্রধান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২

আপডেট সময় : ০৭:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬