নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদামদী বেরিবাঁধ সড়ক থেকে নাসিমা মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার গুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন মেম্বার প্রার্থী আব্দুস সালাম।
শুক্রবার (৭ আগস্ট) তিনি নিজে উপস্থিত থেকে রাস্তা সংস্কার কার্যক্রমে অংশ নেন। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে আব্দুস সালাম বলেন, “ব্যবসায়ী হিসেবে আমার পরিচিতি থাকলেও সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। মানুষের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হই বা না হই, ভবিষ্যতেও নিজ সামর্থ্য অনুযায়ী মানবিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব।”
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছিলেন। সড়কটি সংস্কারের ফলে এখন মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।
এলাকাবাসী আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই জনগণের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগ সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
রাস্তা সংস্কার কার্যক্রম চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। তারা আব্দুস সালামের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 


















