ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস টেকনাফে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার বরুড়ার কৃতী সন্তান মোরতাজুল করিম খন্দকার বাদরু হলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির টেকনাফে ২৫ সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে নিহত পরিবহন শ্রমিক সোনারগাঁও থানা পুলিশ তৎপর বিভিন্ন অপরাধে গ্রেফতার-২৪ মিথ্যাচারের শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সচেতন নাগরিক,র ক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

টেকনাফে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফের ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের আওতাধীন মৌলভীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শহীদ আলমের নেতৃত্বে রাত্রীকালীন মোবাইল টহল দল অভিযান চালিয়ে নিজ শেড থেকে সাদ্দাম হোসেন (২২) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। পরে তাকে লেদা এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

গ্রেপ্তার সাদ্দাম হোসেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নূরুল আলম ওরফে ধইল্লার ছেলে।

এপিবিএন জানায়, সাদ্দাম হোসেন টেকনাফ মডেল থানার মামলা নম্বর-০৬, তারিখ ১ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় ১ নম্বর আসামি। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩)-এর ১১(খ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭, ৩২৫, ৩২৬ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি লেদা এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস

টেকনাফে এজাহারনামীয় আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬