ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নেছারাবাদের মিয়ারহাট বন্দরে পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষনের অভিযোগ

গত সোমবার গভীর রাতে নেছারাবাদের মিয়ারহাট বন্দরে পথচারী এক গার্মেন্টসকর্মীকে একা পেয়ে বাজারের ৩জন পাহারাদারের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর ওই নারী রাতে টহল রত পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাহারাদার তিনজনকে ধরে থানায় নিয়ে যান। এ ঘটনায় থানায় তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা হয়েছে। মহিলার সম্মানের কথা চিন্তা করে তার নাম উল্লেখ করা হয়নি।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘটনার দিন গভীর রাতে ওই নারী ঢাকা থেকে নিজ বাড়ীর উদ্দেশে নেছারাবাদে আসেন। নেছারাবাদ বাসষ্ট্যান্ড থেকে খেয়াযোগে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে মিয়ারহাট বন্দরে পৌঁছলে মো: তৈয়ব আলী মোল্লা(৬০), মো: সহিদুল ইসলাম(৩০) ও মো: সাইফুল ইসলাম(৫০) নামে তিনজন পাহারাদার মিলে ওই নারীকে ধরে জিজ্ঞাসাবাদের কথা বলে বাজারের দুইটি দোকানের আড়ালে নিয়ে যায়। এসময়, তৈয়ব আলী অপর দুই পাহারাদারের সহযোগীতায় জোড়পূর্বক ওই নারীকে ধর্ষন করে। পরে সহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম ধর্ষনের চেষ্টা করলে নারীর ডাক চিৎকারে তারা সটকে পড়ে। ঘটনার পর ওই নারী বাজারে টহলরত পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বনি আমীন জানান, ওই নারী তার জবানবন্দিতে ধর্ষনের কথা বলেছে। ভুক্তভোগী মহিলা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

নেছারাবাদের মিয়ারহাট বন্দরে পাহারাদারের বিরুদ্ধে গার্মেন্টসকর্মীকে ধর্ষনের অভিযোগ

আপডেট সময় : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫