ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস  সিংড়ায় পানির সঙ্কট দূর করতে যুবদল নেতার টিউবওয়েল স্থাপন সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের

গাসিকের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে সংস্থাটির সমন্বিত কার্যালয় গাজীপুরে মামলাটি দায়ের করেন।

বাকি আসামিরা হলেন- প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. মোতালিব হোসেন, মো. শহিদুল ইসলাম, জিসিসির সার্ভেয়ার মোকলেছুর রহমান মুকুল, শামীম হোসাইন, আশরাফুল আলম রানা ও প্লুটু চাকমা।

মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অভিনব উপায়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুরের কোনাবাড়ি শাখায় গাজীপুর সিটি করপোরেশন নামে ভুয়া হিসাব খুলে সিটি করপোরেশনের ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের টঙ্গি শাখায় ‘গাজীপুর সিটি করপোরেশন’ নামে খোলা চলতি হিসাব খোলা হয়। চলতি হিসাব খোলার সময় কেওয়াইসি ফর্মে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর তার ব্যক্তিগত বাংলালিংক নম্বরটি ব্যবহার করেন। এছাড়া ব্যাংক হিসাব গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো সভার রেজ্যুলেশন ব্যতীত সাবেক মেয়র আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একক স্বাক্ষরে পরিচালিত হয়েছে।

প্রতারণামূলকভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে হিসাবটি খোলা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়, ব্যাংক হিসাবটি খোলার পর ২০২১ সালের মার্চ পর্যন্ত ২ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৯৯৫ টাকা পে-অর্ডারের মাধ্যমে জমা করা হয়েছে এবং ২ কোটি ৬০ লাখ টাকা নগদে, ৮ হাজার ৫ টাকার পে-অর্ডার ও বাকী ১৬ হাজার ৯৯০ টাকা হিসাব পরিচালনা সংক্রান্ত ভ্যাট ও অন্যান্য বাবদ কর্তন করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে

গাসিকের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ১২:২৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫