ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার কক্সবাজারে একদিনে সড়ক ও রেলপথে ৮ জনের প্রাণহানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী উপহার দিল চবি ছাত্রদল বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক ত্বকী হত্যার বিচার ও মানবিকতার চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দেখলে পুলিশে জানানোর আহ্বান পরিবেশমন্ত্রীর চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে হামলা ও আগুন দেয়ার অভিযোগ ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টির পূর্বাভাস, শীতের আগমন কবে জানাল আবহাওয়া অফিস সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, জামায়াতের নেতৃবৃন্দের পরিদর্শন

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হ্রদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আইআরআইয়ের প্রতিনিধি দলে ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক মি. স্টিফেন সীমা, উপ-পরিচালক মি. ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মি. অমিতাভ ঘোষ।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. জসিম উদ্দিন সরকার।

বৈঠকে ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট সময় : ১২:৪২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫