ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার টেকনাফে কাদার ভেতর ২০ হাজার ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ যশোরের শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা টেকনাফ নয়াপাড়ায় নিখোঁজ রোহিঙ্গা কিশোরী উদ্ধার

নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, ঘোষণা যেদিন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যা আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বুধবার (২৭ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে, পরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে।

এ ছাড়া, সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশনে।

ওইদিনের শুনানিতে, পাবনা-১ আসন গঠনে শুধু সাঁথিয়াকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে এলাকার জামায়াত সমর্থিতরা। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন ইসির শুনানিতে অংশ নিয়ে বেড়া ও সুজানগর উপজেলা নিয়ে আরেকটি আসন করার প্রস্তাব দেন। তবে ইসির প্রকাশিত খসড়া সীমানা অনুযায়ী, সাঁথিয়া ও বেড়া উপজেলার একটি অংশকে অন্তর্ভুক্ত করা প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি ও আপত্তির শেষ দিনের শুনানি শুরু হয় সকাল ১০টায়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসনের বাসিন্দারা শুনানিতে ২০০১ সালের মতো সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানান।

এ ছাড়া, কুড়িগ্রাম-৪ আসনের বাসিন্দারা ২০১৪ সালের ভিত্তিতে চিলমারী উপজেলার রানিগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়নকে কুড়িগ্রাম-৩ আসনের সঙ্গে যুক্ত করার আবেদন জানান।

দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য গত ৩০ জুলাই সংসদীয় আসনের খসড়া সীমানা প্রকাশ করে ইসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, ঘোষণা যেদিন

আপডেট সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫