ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

মুন্সিগঞ্জ-চাঁদপুরের ডাকাত রিপনসহ তিনজন ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িত শীর্ষ নৌ-ডাকাত রিপন ডাকাতসহ তিনজনকে ঢাকা ও গাজীপুর থেকে আটক করেছে র‌্যাব-১১।

‎বৃহস্পতিবার ২৮ আগস্ট ভোররাতে রাজধানীর মতিঝিল থানার গাংচিল হোটেলে আনুমানিক রাত ২টার দিকে অভিযান চালিয়ে প্রথমে গ্রেফতার করা হয় মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া এলাকার হারুন মেম্বরকে (৪৭)। এরপর একই দিন রাত ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে গ্রেফতার করা হয় জামিল উদ্দিন মাসুমকে (৪০)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে গাজীপুর সদর থানাধীন তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়ন–পিয়াস–রিপন বাহিনীর প্রধান রিপন ডাকাতকে (৪১) আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে চারটি বাটন ফোন উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানায় দুইটি অস্ত্র মামলা, পাঁচটি ডাকাতি মামলা, পাঁচটি হত্যা ও হত্যা চেষ্টা মামলা, দুইটি চাঁদাবাজি মামলা, পাঁচটি চুরি মামলা, একটি মাদক মামলা এবং তিনটি অন্যান্য মামলা রয়েছে বলে জানা গেছে।

‎প্রসঙ্গত, সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টার মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালায় নয়ন–পিয়াস–রিপন বাহিনীর সদস্যরা। প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য দ্রুতগতির ট্রলার নিয়ে ক্যাম্পসংলগ্ন মেঘনা নদীতে আসে এবং ককটেল ও আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর ডাকাতরা ট্রলারযোগে চাঁদপুরের মতলবের দিকে সরে যায়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন–পিয়াস–রিপন ও লালু বাহিনী দীর্ঘদিন ধরে মেঘনা নদী ও আশপাশের এলাকায় অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি এবং খুন-খারাবির সঙ্গে জড়িত। তাদের ভয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জামালপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

‎এই ঘটনায় ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এসআই (নিরস্ত্র) সৈয়দ আজহারুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১১ ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে রিপন ডাকাতসহ তিনজনকে আটক করে।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

মুন্সিগঞ্জ-চাঁদপুরের ডাকাত রিপনসহ তিনজন ঢাকা ও গাজীপুর থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫