ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

হাইওয়ে পুলিশের কঠোর অভিযান, সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী রনি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোঃ রবিউল আউয়াল (১৭) জানান, তিনি মতলব পরিবহন কাউন্টারের সামনে যাচ্ছিলেন। তখন স্টাফ মোঃ রনি (৩৯) তার কাছে জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছেন। হঠাৎ রনির সহযোগী আরিফ ছুরি দেখিয়ে তার সঙ্গে থাকা ৯,০০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল লুটে নেয়।

‎ভুক্তভোগী মোঃ রবিউল আউয়াল বলেন, “আমি পালানোর চেষ্টা করলেও তারা আমাকে আটক করে টাকা ও মোবাইল লুটে নিল। আমি তাৎক্ষণিক হাইওয়ে পুলিশকে অবহিত করি। পুলিশ এসে আমাকে সাহায্য করে এবং মূল অভিযুক্ত রনিকে গ্রেফতার করে।

‎উপস্থিত লোকজন মোঃ রনিকে শনাক্ত করে আটক করে। শিমরাইল হাইওয়ে পুলিশ তার কাছ থেকে ৪,৪০০ টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত রনি এবং তার সহযোগী আরিফের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন: আমরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে সক্ষম হয়েছি এবং রনিকে গ্রেফতার করেছি। তার কাছ থেকে লুটকৃত ৪,৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, হাইওয়ে এলাকায় আইনভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এই ধরনের অপরাধ পুনরায় ঘটলে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করব এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

হাইওয়ে পুলিশের কঠোর অভিযান, সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী রনি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫