ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

টেকনাফে মিনিবাসের সীটের নিচে ১ হাজার ইয়াবা উদ্ধার, সহায়তায় ডগ জ্যাক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী মিনিবাসের সীটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উখিয়া বিজিবির মাদক শনাক্তকারী প্রশিক্ষিত কুকুর ‘ডগ জ্যাক’।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী “ঝিনুক পরিবহন” মিনিবাসটি শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালায় বিজিবি। এ সময় যাত্রীবেশে থাকা এক ব্যক্তিকে সন্দেহ হলে কুকুরটির সহায়তা নেওয়া হয়। ডগ জ্যাকের ইঙ্গিতে মিনিবাসের সীটের রেক্সিনের নিচে কালো স্কচটেপে মোড়ানো ৫টি প্যাকেট উদ্ধার হয়, যাতে মোট এক হাজার ইয়াবা ছিল।

ঘটনার সঙ্গে জড়িত টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সরওয়ার (২৫) কে ঘটনাস্থলেই আটক করা হয়। তিনি স্বীকার করেন, ইয়াবাগুলো তিনি টেকনাফের আব্দুল মালেক নামের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিলেন এবং কক্সবাজারে পৌঁছে দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে তাকে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “সীমান্ত পাহারার পাশাপাশি মাদকবিরোধী অভিযানে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ডগ জ্যাক ইতোমধ্যে একাধিক অভিযানে সফলভাবে ইয়াবা শনাক্ত করেছে। ভবিষ্যতেও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটক সরওয়ার ও উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

অভিযান সম্পর্কে স্থানীয়রা জানান, বিজিবির নিয়মিত টহল ও ডগ স্কোয়াডের অংশগ্রহণে সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষও কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

টেকনাফে মিনিবাসের সীটের নিচে ১ হাজার ইয়াবা উদ্ধার, সহায়তায় ডগ জ্যাক

আপডেট সময় : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫