ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা উখিয়ায় উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত র‍্যাব-১৫ এর অভিযানে হত্যা মামলার আসামি ও ৭ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার ২০ বছর পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাগরপথে মানবপাচার: টেকনাফে বিজিবির অভিযানে পাচারচক্রের ৫ সদস্য আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সাগরপথে মানবপাচার প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে মেরিন ড্রাইভ ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ কয়েকটি চক্র মানব ও মাদক পাচারে সক্রিয় ছিল। এদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ অবস্থায় গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিজিবি বিশেষ অভিযান চালায়। এতে পাচারকারী দলের পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সৈয়দ আলম (২৯), মো. আব্দুল্লাহ (২২), মো. রিদুয়ান হোসেন (২০), মো. নুরুল আফসার (২০) ও মো. আবদুল হাকিম (৪০)। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরি এলাকায়।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মানবপাচারের সাথে জড়িত আরও কয়েকটি চক্রের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে অভিযানের সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে দিনভর সাঁড়াশি অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, চলতি বছর এ পর্যন্ত বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের ৪৭ জনকে আটক করা হয়েছে। তবে এখনও ২১ জন আসামি পলাতক। পাচারচক্রের মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

আটক পাঁচজনকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিজিবি জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ সমালোচকদের কড়া জবাব ইনফান্তিনোর

সাগরপথে মানবপাচার: টেকনাফে বিজিবির অভিযানে পাচারচক্রের ৫ সদস্য আটক

আপডেট সময় : ০৭:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫