ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’ ইরাকে এশিয়া কাপে দুই ফাইনালে বাংলাদেশ জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬ উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে গিয়াস কামাল চৌধুরী ছিলেন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক: রুহুল কবির রিজভী ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

টেকনাফে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। তবে পাচারকারীরা পালিয়ে গেছে মিয়ানমারে।

বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাফ নদীর জালিয়ার দ্বীপ ও শোয়ার দ্বীপের মাঝামাঝি এলাকায় টহল জোরদার করে। এ সময় মিয়ানমার থেকে তিনজনকে সাঁতরে আসতে দেখে বিজিবির নৌটহল দল অভিযান চালায়। পাচারকারীরা ইয়াবার প্যাকেট নদীতে ফেলে দ্রুত মিয়ানমার সীমান্তে ফিরে যায়। পরে পানিতে ভাসমান অবস্থায় ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে কাউকে আটক করা না গেলেও বিজিবি পালাতক তিনজনের পরিচয় শনাক্ত করেছে। তারা হলেন—আব্দুর রহিম বাদশা (৪২), মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৬) ও জসিম উদ্দিন (২৫)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

১১ দিনেই ৭০০ কোটি, তামিল সিনেমায় শীর্ষে ‘জেলার ২’

টেকনাফে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১২:০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫