ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ২৮ জুন যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাবে প্রায় ৪ লাখ শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: ডিসি রায়হান কবির এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও:  ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে সওজের দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত পটিয়া থানার মোড় বেবি টেক্সী, টেম্পু ড্রাইভার’স ও সহকারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বরুড়ার সন্তান শাহজাহান উপসহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ

গোপালগঞ্জে পোনা মাছ অবমুক্ত ও ঋণ বিতরণ কর্মসূচি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ এবং সুফলভোগীদের মাঝে ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পুকুরপাড়ে পোনা মাছ ছাড়ার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা সমাজসেবা অফিস প্রাঙ্গণে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী জানান, ২০২৫-২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর আওতায় উপজেলার নির্বাচিত ২২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে প্রতিটি জলাশয়ে ২০ কেজি করে পোনা মাছ ছাড়া হয়েছে। তিনি বলেন, দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা ও উৎপাদন বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অন্যদিকে উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, পল্লী সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচির আওতায় ১৩ জন সুফলভোগীর হাতে মোট ৬ লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানা জানান, এই ঋণ সঠিকভাবে কাজে লাগানো হলে উপকারভোগীরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। ইউনিয়ন পর্যায়ের সমাজকর্মীরা নিয়মিত এ কার্যক্রম মনিটরিং করবেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাফ রোজা খানম, সমবায় কর্মকর্তা ইনামুল তালুকদার, সোনালী ব্যাংক পাচুড়িয়া শাখার ব্যবস্থাপক, প্রেসক্লাব গোপালগঞ্জ সভাপতি যুবায়ের হোসেন। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন এবং উপকারভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে পোনা মাছ অবমুক্ত ও ঋণ বিতরণ কর্মসূচি

আপডেট সময় : ১১:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫