ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার মাস পবিত্র মহরম। এই মাসের তাৎপর্য স্মরণে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:আ:) রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।

২৫ জুন বৃহস্পতিবার বাদ জোহর চাষাড়াস্থ চান মাড়ি আর্মি মার্কেট সংলগ্ন সকল এন্টারপ্রাইজ এর পরিচালক ও বিশ্ব আশেকে হযরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ওলামায়ে কেরাম, সুধীজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মহরম মাসের তাৎপর্য তুলে ধরে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মহরম আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্যের জন্য ত্যাগ স্বীকার করা এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। কারবালার ঘটনা মুসলিম উম্মাহর জন্য এক মহান শিক্ষা ও স্মরণীয় ঘটনা। সমাজে হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার শিক্ষা মহরম থেকেই নিতে হবে।

তিনি আরও বলেন, হযরত ওয়ায়েস করনী রহমতুল্লাহ আলাইহির আদর্শ ছিল নিঃস্বার্থ ভালোবাসা। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেই আদর্শ ধারণ করেই প্রতি বছর এই মিলাদ মাহফিলের আয়োজন করি। উদ্দেশ্য একটাই— মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শান্তি ও সহিষ্ণুতা জাগ্রত করা।

মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় মহামারী ও সব ধরনের দুর্যোগ থেকে দেশবাসীকে হেফাজতের প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম রাসেল, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শাহ্ আলম, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, ঢাকার নিউজ এর সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক কামরুজ্জামান,কবি ও সাংবাদিক আদিত্য রুপু, দৈনিক যায়যায় দিন এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: জসিম উদ্দিন,এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান,এন এ এন টিভির ক্যামেরা পার্সন শাহজাহান, সুজন, ,সাংবাদিক ওয়ারদে রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
দোয়ার মোনাজাত পাঠ করেন নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদ এর পেশ ইমাম সাঈদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে সহ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬