ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচ বছর খেদমত করলেই মাদরাসার খরচে উমরাহ, প্রতিশ্রুতি পূরণে গেলেন পাঁচ উস্তাদ নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন টেকনাফে চেকপোস্টে নোহা থামিয়ে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার মালিক হঠাও, বাগান বাঁচাও’ স্লোগানে উত্তাল চার চা বাগান, মজুরির দাবিতে কর্মবিরতি যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১ যশোর অভয়নগরে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করতে গিয়ে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারী আটক যশোরে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়ছে

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত বিলবোর্ড, ফুটপাত, দোকানপাটসহ সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম।

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সওজের যেসব জায়গা দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে, সেগুলো উদ্ধারে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। জুন মাসে বিভিন্ন প্রশাসনিক ব্যস্ততা থাকলেও আগামী জুলাই মাস থেকে পুরোদমে উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

নির্বাহী প্রকৌশলী জানান, রূপগঞ্জের তারাবো এলাকায় সওজের কোয়ার্টার ও একটি পুকুর রয়েছে। কোয়ার্টারে নিয়মবহির্ভূতভাবে অবস্থানকারীদের ইতোমধ্যে কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে পুকুর দখলের ঘটনায় নারায়ণগঞ্জ সড়ক উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) মোহাম্মদ আহসান উল্যাহ মজুমদার বাদী হয়ে গত ৮ জুন ২০২৬ তারিখে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটির স্মারক নম্বর ৩৮৯।

তিনি বলেন, পুকুরপাড়ে অবৈধভাবে গড়ে তোলা মুরগির খামার ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সওজ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

ডেমরা সেতুর তারাবো প্রান্তে সওজের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ও বিলবোর্ডের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যার স্মারক নম্বর ৩৯০।

অবৈধ গ্যাস সংযোগ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, “অবৈধ গ্যাস ব্যবহারের বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে তারা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।”

তিনি আরও জানান, সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর উভয় পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বিলবোর্ডের বিরুদ্ধেও সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। যার স্মারক নম্বর ৩৯১।

সাংবাদিকদের উদ্দেশে নির্বাহী প্রকৌশলী বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। যেকোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।”

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

আপডেট সময় : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬