ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট ঢাকা দক্ষিণ সিটিতে শুরু হচ্ছে মেয়র কাপ: প্রশাসক আবদুস সালাম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জুলাই সনদের ভিত্তিতে এগোনোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় আওয়ামী লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাষ্ট্রপতি: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোয়ার হোসেনের বদলি এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ, সিরিয়ায় জাতীয় ঐক্যের আহ্বান আজকের আলোচিত খবর: খেলাপি ঋণ, মাতারবাড়ীর এলএনজি টার্মিনাল ও মাদক সমস্যা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি নারী আবের কাওয়াস নির্বাচিত

পিআর পদ্ধতির নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: সুলতান সালাউদ্দিন টুকু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাধারণ মানুষ পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতি বোঝে না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। আর যারা নির্বাচনের বিরোধিতা করছেন তারা গণতন্ত্রের শত্রু।’

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চিকলি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে টাঙ্গাইলের ১২টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের বিপক্ষে অবস্থান মানে দেশের জনগণের বিপক্ষে অবস্থান। আগামী দিনে টাঙ্গাইলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যাতে এখানে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য না থাকে। সবাইকে নিয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান সানু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট

পিআর পদ্ধতির নামে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০৭:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫