ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আ. লীগ এমপির সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করার দাবি ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ আন্তর্জাতিক সংবাদে গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিএনপির নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান রাশেদ খানের কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধিত্ব করবেন মাহবুবুল আলম সালেহী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ যশোরের এসআইয়ের চুরি হওয়া মোটরসাইকেল গোপালগঞ্জে উদ্ধার, আটক ২ নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সার সরবরাহ ব্যবস্থায় পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। দেশে সারের কোনো সংকট নেই। তাই সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের সার সরবরাহে কোনো ঘাটতি নেই। আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় সার আমদানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সার সরবরাহ ব্যবস্থায় পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।

সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না। সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত অর্থবছরে দেশে লক্ষ্যমাত্রার চেয়েও ১৫ লাখ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হয়েছে বলেও জানিয়েছেন কৃষি উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশে অতিরিক্ত আলু উৎপাদনের কারণে বাজারে দাম কমে গেছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে এরই মধ্যে আলুর দাম হিমাগার গেটে সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কৃষকের কাছ থেকে ৫০ হাজার মেট্রিক টন আলুও কিনবে সরকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাবেক আ. লীগ এমপির সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে সভা করার দাবি

পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, সারের দাম বাড়বে না: কৃষি উপদেষ্টা 

আপডেট সময় : ০৩:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫