ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২ বরুড়া বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান: ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থার দাবি নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ফাইনাল ২২ জুন, শিল্পকলা একাডেমিতে মুখোমুখি ৪ প্রতিষ্ঠান সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি:, রেজানুর ইসলাম সহ সকলের মুক্তি দাবি পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের চটপটির ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্যের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের গণপদত্যাগ আজ শনিবার যশোর সফরে আসছেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে মানবতার বন্ধন পটিয়ার ফল উৎসব জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান

আড়াইহাজারে টেক্সটাইল মিলের ছাদে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, খুনের সূত্রপাত অনুসন্ধান চলছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক : ‎নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি টেক্সটাইল মিলের ছাদ থেকে স্বর্ণা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তিনগাও এলাকার ওই মিলের ছাদ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নিহত স্বর্ণা বেগম তিনগাও এলাকার মুক্তার হোসেনের স্ত্রী। জীবিকা নির্বাহের জন্য তিনি দীর্ঘদিন ধরে টেক্সটাইল মিলটিতে রান্নার কাজ করতেন। বিকেলে মিলের ছাদে রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

‎এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান,খবর পেয়েই আমরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হই এবং নিহতের মরদেহ উদ্ধার করি। ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেন বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ইতোমধ্যে আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ যশোরে আটক ২

আড়াইহাজারে টেক্সটাইল মিলের ছাদে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, খুনের সূত্রপাত অনুসন্ধান চলছে

আপডেট সময় : ১১:৫১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫