ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি মো:রায়হান কবির ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ

টেকনাফে র‍্যাবের অভিযানে ‘শীর্ষ মাদক সম্রাট’ জাহাঙ্গীরসহ তিনজন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ : কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১২ মামলার আসামি জাহাঙ্গীর আলম (৩৫) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁর দুই সহযোগীকেও আটক করা হয়েছে।

র‍্যাব জানায়, গতকাল শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় সিপিসি-১ (টেকনাফ) এর একটি দল অভিযান চালায়। জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার সময় তাঁর নির্দেশে ৫০–৬০ জন সহযোগী লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে র‍্যাবের কয়েকজন সদস্য আহত হন।

পরে কৌশলে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক মো. ছালাম (১৮) ও মো. আনোয়ার হোসাইন (২৭) নামের দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে লাঠি ও ভাঙা ইট উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের ওপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক–সংক্রান্ত ১২টি মামলা রয়েছে। এ ঘটনায় র‍্যাবের ওপর হামলার অভিযোগে নতুন মামলা করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দিদারুল আলম

টেকনাফে র‍্যাবের অভিযানে ‘শীর্ষ মাদক সম্রাট’ জাহাঙ্গীরসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫