ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় র‌্যাব অভিযান, উদ্ধার ৬ ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে হামলা: আহত দাদা-নাতি ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ারে ‘হিয়োনা’ শোরুমের উদ্বোধন

ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন। তিনি ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

রোববার বিকেলে ঢাকায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত ‘নাকবা’ বা মহাদুর্যোগ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

১৯৪৮ সালে ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়িত করার ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘মহাদুর্যোগ’ হিসেবে স্মরণ করে আসছে। এ উপলক্ষে ফিলিস্তিন দূতাবাস নাকবার প্রেক্ষাপটে নির্মিত প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করেন। তিনি ফিলিস্তিন ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ

আপডেট সময় : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬