ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

টেকনাফে বিজিবির মানবিক উদ্যোগ দুর্গাপূজা উপলক্ষে অনুদান ও চিকিৎসা সেবা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,টেকনাফ : কক্সবাজারের টেকনাফ সীমান্তে গরীব, দুঃস্থ ও অসহায় হিন্দু পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং স্থানীয়দের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন-২।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৭৩টি হিন্দু পরিবারের মাঝে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এর আগে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাবরাং এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন। ক্যাম্পে মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ ২২০ জন দরিদ্র ও অসহায় মানুষকে (পুরুষ ৮৪, নারী ১১২ ও শিশু ২৪ জন) বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেন।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে অনুদান ও চিকিৎসা সেবা দেওয়া সেই ধারাবাহিকতার অংশ।

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

টেকনাফে বিজিবির মানবিক উদ্যোগ দুর্গাপূজা উপলক্ষে অনুদান ও চিকিৎসা সেবা

আপডেট সময় : ১২:২৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫