ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার বেনাপোল-যশোর মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

গোপালগঞ্জে ডিসি ইকোপার্কে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডিসি ইকোপার্কে একটি নতুন মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে দোয়া ও মুনাজাতের মাধ্যমে।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ডিসি ইকোপার্ক প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ কাজের সূচনা করা হয়, যা পার্কে আগত দর্শনার্থী ও মুসল্লিদের নামাজ আদায়ে সুবিধা দেবে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব) মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

গোপালগঞ্জ জেলা পরিষদ বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০ লক্ষ টাকা (২০,০০,০০০/-)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. তারেক সুলতান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত এবং জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী এ.টি.এম. সাদিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় মুসল্লিগণ।

উদ্বোধন শেষে মসজিদ নির্মাণ কাজের সফলতা ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে ডিসি ইকোপার্কে আগত দর্শনার্থী ও মুসল্লিদের নামাজ আদায়ে আরও সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

গোপালগঞ্জে ডিসি ইকোপার্কে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫