ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় র‌্যাব অভিযান, উদ্ধার ৬ ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে হামলা: আহত দাদা-নাতি ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জে সীমান্ত টাওয়ারে ‘হিয়োনা’ শোরুমের উদ্বোধন

তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে জেরীন-মুনতাছির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

মুহিবুল হাসান রাফি,চট্টগ্রাম: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমাইরা খানম জেরীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের তারেক আল মুনতাছির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি হুমাইরা খানম জেরীন গত কার্যবর্ষে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব এবং শাখাকে সৃজনশীল কর্মকাণ্ডে আরও এগিয়ে নিতে চাই।”

অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির গত কার্যবর্ষে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্ষসেরা সংগঠক নির্বাচিত হন। তিনি বলেন, “প্রতিটি সদস্যের বিকাশে কাজ করে যাবো। নতুন দায়িত্বে সবার সহযোগিতা ও পরামর্শে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠনে রূপ দিতে চাই।”

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের লেখনীগত দক্ষতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা, এবং বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালা আয়োজন করে আসছে সংগঠনটি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা : যুক্তরাষ্ট্র

তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে জেরীন-মুনতাছির

আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫