ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির কক্সবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : মফিজুর রহমান সোহেল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নি:) পদে পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত :এসপি মো. মিজানুর রহমান মুন্সী

দীঘিনালায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

খাগড়াছড়ির দীঘিনালায় তীব্র শৈত্যপ্রবাহে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সংগঠনটির দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার জামতলী বাঙালি পাড়া এলাকায় এ কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।গত কয়েক দিন ধরে দীঘিনালায় ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র মানুষ, বৃদ্ধ, নারী ও অসহায় জনগোষ্ঠী।এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখা। কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মো. জাহিদ হোসেন, সহ-সভাপতি আলামিন হাওলাদার, সাধারণ সম্পাদক মনসুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।কম্বল পেয়ে শীতার্ত নারী সাহেরা খাতুন বলেন, হাড়কাঁপানো এই শীতে একটি কম্বল তার জন্য বড় সহায়তা। আরেক শীতার্ত নারী ময়না খাতুন বলেন, এ বছর শীত অনেক বেশি, কম্বল পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন।উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় জামতলী বাঙালি পাড়া ছাড়াও মধ্য বেতছড়ি গোরস্থান পাড়া ও রশিক নগর বটতলী এলাকায় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মানবিক এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

দীঘিনালায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

আপডেট সময় : ০৬:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬