ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে হত্যাচেষ্টা, আদালতে মামলার নির্দেশ মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর উখিয়ায় পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক বরুড়ায় বাঁশঝাড়ে গলাকাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার বেনাপোল-যশোর মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ ঈদগাঁওয়ে আলোচিত ডাকাতির ঘটনায় আটক ১ লুন্ঠিত নগদ টাকা ও ব্যবহৃত দা উদ্ধার যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবিরে ৫০০ রোগী, অপারেশনের জন্য নির্বাচিত ৭০ জন দুই বছর পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশী

নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

 এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:-শিক্ষা-ধর্ম-নৈতিকতা’— এই সারকথাকে সামনে রেখে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের নারায়ণগঞ্জ সদর উপজেলা মনিটরিং কমিটির সভা এবং শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম এবং বিভিন্ন মন্দিরে শিশু শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষকগণ। সভায় মশিপশি প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। প্রকল্পের আওতায় মন্দিরকেন্দ্রিক প্রাক-প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা চর্চার মাধ্যমে শিশুদের মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “শিক্ষা-ধর্ম-নৈতিকতা— এই তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করেই মশিপশি প্রকল্প পরিচালিত হচ্ছে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষকদের আন্তরিকতা ও কমিটির নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য অর্জন সম্ভব।”মতবিনিময়কালে শিক্ষকগণ মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। কেন্দ্র পরিচালনা, শিক্ষা উপকরণ সরবরাহ ও শিক্ষার্থী উপস্থিতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, মনিটরিং কমিটির সদস্য ও মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন মন্দিরে শিশু ও বয়স্কদের প্রাক-প্রাথমিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা

আপডেট সময় : ১১:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬