ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ সফরের আগে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

বুধবার অজিদের এই সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০২২ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া।

রাওয়ালপিন্ডিতে ৩০ মে ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তান সফর শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ২ জুন সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল। ৪ জুন তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে সিরিজ শেষ হবে। সিরিজের শেষ দুই ম্যাচ হবে লাহোরে।

২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ঐ সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল অসিরা। ঐ সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। লাহোরে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দু’টি ম্যাচ খেলে অসিরা।

পাকিস্তান সিরিজ শেষে ৯ জুন থেকে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং ১৭ জুন থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২১ জুন বাংলাদেশ সফর শেষ হবে অসিদের।

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের সূচি :

৩০ মে : প্রথম ওয়ানডে (রাওয়ালপিন্ডি)

২ জুন : দ্বিতীয় ওয়ানডে (লাহোর)

৪ জুন : তৃতীয় ওয়ানডে (লাহোর)

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৬:১৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬