ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ার স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সিদ্ধিরগঞ্জে অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) কে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন মাধবপুরে একদোকান থেকে পিকআপ ভর্তি সরকারি চাল পাচারের অভিযোগ,জনতার হাতে আটক! মাধবপুরে যমুনা কোম্পানিতে কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ১ আহত ২

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বেঙ্গল ফাইলস’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বাংলায় পদ্ম ফুটতেই বদলে গেল সিনেমার চিত্রনাট্য। দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’।

আগামীকাল শুক্রবার থেকেই তিলোত্তমার একাধিক প্রেক্ষাগৃহে এই ছবি দেখা যাবে। একসময় যে ছবিকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, এ বার সেই ছবিই বড়পর্দায় ফিরছে নতুন উন্মাদনা নিয়ে।

২০২৫ সালে নির্মাণের ঘোষণা আসার পর থেকেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গ রাজনীতিতে ঝড় বয়ে যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ছবিটিকে ‘বিজেপির প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকি গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের পরিবারের পক্ষ থেকেও আইনি পদক্ষেপ নেওয়া হয়।

অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও সৌরভ দাসদের মতো বাঙালি শিল্পীরা কেন এই ছবিতে অভিনয় করেছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়তে হয়েছিল তাদের। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ছবিটির মুক্তিতে সব বাধা সরে গেল।

ছবিটির মুক্তি উপলক্ষে এক ভিডিও বার্তায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী তার দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘কাশ্মীর ফাইলস মুক্তির পর থেকেই আমাকে বাংলায় কার্যত নিষিদ্ধ করা হয়েছিল। গত বছর ‘দ্য বেঙ্গল ফাইলস’ পুরোপুরি আটকে দেওয়া হয়। আমাদের ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি, এমনকি আমার ওপর শারীরিক হামলাও চালানো হয়েছে।’

‘ডজন ডজন এফআইআর করা হয়েছিল আমার বিরুদ্ধে। পরিস্থিতি এমন ছিল যে, রাজ্যপালের কাছ থেকে পুরস্কার নিতেও আমি যেতে পারিনি। ভাগ্যিস আমরা হাল ছাড়িনি। আমাদের নিজস্ব ক্ষুদ্র উপায়ে লড়াই চালিয়ে গিয়েছি। এবার শুধু কলকাতা নয়, বাংলার প্রতিটি প্রান্তে এই ছবি পৌঁছে দিতে চাই।’

দক্ষিণ কলকাতার বিখ্যাত ‘প্রিয়া’ সিনেমা হলে প্রদর্শিত হবে ‘দ্য বেঙ্গল ফাইলস’। হলটির কর্ণধার অরিজিৎ দত্ত ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘একটি রাজনৈতিক দলের নির্দেশ বা স্বৈরাচারের কারণে সেন্সর-অনুমোদিত ছবি হওয়া সত্ত্বেও এটি এতদিন মুক্তি পায়নি। ভারতের অন্য সব জায়গায় চললেও বাংলায় সম্ভব হয়নি। অবশেষে মানুষ এটি দেখার সুযোগ পাচ্ছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বেঙ্গল ফাইলস’

আপডেট সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬