ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী জুলাইয়ের হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা! সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ৩ লাখ ইয়াবা উদ্ধার মামলার মূল হোতা সলিম উল্লাহ গ্রেপ্তার উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সমুদ্রের নীলাভ জল, সাদা বাড়ি আর নীল গম্বুজের শহর সান্তোরিনি। গ্রিসের এই সুন্দর স্থাবে নীল পোশাকে ক্যামেরার সামনে ধরা দিলেন মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। সাধারণত এমন লুকে এর আগে খুব একটা দেখা যায়নি তাকে। এবার সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর তার এই অবতার নজর কেড়েছে ভক্তদের।

রোববার দুপুরে ফেসবুকে সান্তোরিনি থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন সারিকা। ছবিতে দেখা যায়, নীল রঙের লম্বা গাউনে কখনো দাঁড়িয়ে পোজ দিয়েছেন, কখনো আবার বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি।

দেখা যায়, পেছনে সাদা বাড়ি, নীল গম্বুজ আর এজিয়ান সাগরের দৃশ্য। সব মিলিয়ে ছবিগুলোতে সান্তোরিনির চেনা সৌন্দর্যও উঠে এসেছে।

ছবিগুলোর ক্যাপশনে সারিকা লিখেছেন, ‘এজিয়ান সাগরের স্বপ্ন যেন সত্যি। যেখানে আভিজাত্যের সঙ্গে মিশেছে এজিয়ানের নীল আর সাদা।’ তার পরনের নীল পোশাক আর চারপাশের নীল-সাদা পরিবেশ যেন একসঙ্গেই মিশে গেছে।

ছোট পর্দা ও মডেলিংয়ে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ সারিকা সাবরিন। বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর নাটকেও অভিনয় করেছেন তিনি।

কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। তবে গাউনে খুব একটা দেখা যায়নি তাকে। ভক্তরা তার এই লুক দেখে যেন এবার চমকেই গিয়েছে। তাদের মন্তব্য এমন, সারিকাকে যেন নতুন করে দেখছেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সারিকার অচেনা রূপে চমকে গেল ভক্তরা!

আপডেট সময় : ১০:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬