ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ জুন বিসিবি নির্বাচন এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী টেকনাফে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান: মদ-ইয়াবাসহ আটক ৩ ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন রিপন, তথ্য জানতে চাইলে সাংবাদিককে গালাগালি ও হুমকি, অভিযোগের ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের আয়োজনে আনন্দ ভ্রমন জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত য়শোরে প্রথম ধাপে ফ্যামেলি কার্ডের টাকা পেলেন ২০৪২ উপকারভোগী পটিয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি গ্রাহকের মৃত্যু দাবি ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর যশোরের পাঠাগার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আধুনিকায়নের আশ্বাস দিলেন সংস্কৃতিমন্ত্রী ব্যাপক আলোচনায় ফারিণের নতুন লুক!

রামুতে নারীদের দেহে ইয়াবা, আটক ৩

ফরহাদ রহমানস্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের রামুতে র‍্যাব-১৫ এর অভিযানে শরীরে বিশেষ কৌশলে ইয়াবা বহনের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা শনিবার (১৬ মে) বিকেলে রামু হাইটুপি (বুথপাড়া) সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামু সড়ক ও পরে চৌমহনী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি এলাকার লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) ও হাজেরা খাতুন (৬৫)। তারা সংঘবদ্ধ নারী মাদক পাচারচক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-১৫, সিপিএসসি কক্সবাজার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামুতে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি ইজি বাইকে তল্লাশি চালানো হয়। এসময় নারী র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে শরীরে পেঁচানো ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে আরও এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২২টি বান্ডেল।সবমিলিয়ে উদ্ধার হওয়া ৬০টি বান্ডেল থেকে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।র‍্যাব জানিয়েছে, আটক নারীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা অভিনব কৌশলে শরীরে ইয়াবা বহন করতো।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

৭ জুন বিসিবি নির্বাচন

রামুতে নারীদের দেহে ইয়াবা, আটক ৩

আপডেট সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬