ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০ জন পুলিশ সদস্যকে এপ্রিল মাসে সেরা ক্রেস্ট দিলেন যশোর পুলিশ সুপার আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য পদ অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ’কে এনজেইউ’র ফুলেল শুভেচ্ছা ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জের খতিয়ান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদ ২২ মে শুরু হচ্ছে যশোরে তিন দিনব্যাপি বইমেলা বরুড়ায় ডিবি পুলিশ সেজে গরু ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্র ও ডিবির পোশাকসহ গ্রেফতার ৮ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী আগামী তিন বছরের মধ্যে অর্গানিক মাংস রপ্তানির ঘোষণা প্রাণিসম্পদ মন্ত্রীর যাত্রী নিরাপত্তায় নৌপরিবহন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক পরিমাপ নিশ্চিতকরণের প্রত্যয় উখিয়ায় ট্রাকচাপায় নারী নিহত, চালক নিখোঁজের অভিযোগে চাঞ্চল্য

উখিয়ায় ট্রাকচাপায় নারী নিহত, চালক নিখোঁজের অভিযোগে চাঞ্চল্য

ফরহাদ রহমানস্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত ট্রাকচালককে ধরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছে—এমন অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। জানা গেছে, মঙ্গলবার (২০ মে) ভোরে উখিয়ার একটি সড়কে দ্রুতগতির একটি ট্রাক পথচারী এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তিনি স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকচালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে। পরে তাকে নিকটস্থ একটি রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ও সিইআইসি’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন ক্যাম্প ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ চালকের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয় কয়েকজন জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। চালককে ক্যাম্পের ভেতরে কোথাও আটকে রাখা হয়েছে বলে শোনা গেলেও এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ চালককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ ও পরবর্তী পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় উখিয়াজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২০ জন পুলিশ সদস্যকে এপ্রিল মাসে সেরা ক্রেস্ট দিলেন যশোর পুলিশ সুপার

উখিয়ায় ট্রাকচাপায় নারী নিহত, চালক নিখোঁজের অভিযোগে চাঞ্চল্য

আপডেট সময় : ০২:৪৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬