ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোর জেলার পশুহাটে ৩১টি সিসি ক্যামেরা বাধ্যতামূলক উখিয়ায় বিজিবির জালে ইয়াবা-পিস্তলসহ আটক ১ পটিয়াবাসী’কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সদ্ভাব্য কাউন্সিলর প্রার্থী গাজী আমির হোসেন কক্সবাজারে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও ফয়েজ উদ্দিন আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত নরসিংদীর শিবপুরে ভূমি মেলায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম

বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম: বরুড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশব্যাপী ভূমি মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করেন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি,বরুড়া উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজু,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাবেক কাউন্সিলর জাকির হোসেন,বরুড়া বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায় কালাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ভূমিতে জন্ম, এই ভূমিতেই মৃত্যু, আর এই ভূমি নিয়েই আমাদের যত সমস্যা। তবে ভূমি সেবা এখন আর আগের মতো জটিল বা সময়সাপেক্ষ নয়। বর্তমান সরকারের ডিজিটাল উদ্যোগের ফলে এখন ঘরে বসেই নাগরিকরা ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে বরুড়া উপজেলার কোনো মানুষ যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। দালালের প্রাদুর্ভাব রুখতে এবং শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ বলেন, ভূমি সেবা সপ্তাহ আয়োজনের মূল উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা এবং সরাসরি সেবাগুলো জনগণের সামনে তুলে ধরা। ডিজিটাল ল্যান্ড সিস্টেম চালুর ফলে এখন জালিয়াতি ও অনিয়মের সুযোগ প্রায় নেই বললেই চলে। আমরা ভূমি অফিসকে একটি জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছি।

তিনি উপস্থিত সবাইকে ভূমি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সরাসরি ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান এবং কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ না হওয়ার পরামর্শ দেন।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যশোর জেলার পশুহাটে ৩১টি সিসি ক্যামেরা বাধ্যতামূলক

বরুড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬