আমিনুল ইসলাম: আজ মঙ্গলবার আব্দুল মমিন চৌধুরী মেমোরিয়াল গার্লস স্কুলে নোয়াপাড়া জনকল্যাণ সমিতির আত্মপ্রকাশ অনুষ্ঠান ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া গ্রামের গর্ব ভূমি কর্মকর্তা সংগঠনের আহবায়ক মো: আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ চৌধুরী লিটন, সাখাওয়াত হোসেন মিয়াজী, শওকত চৌধুরী স্বপন,সদস্য সচিব -বশিরুল ইসলাম সিরাজী। এতে আরও উপস্থিত ছিলেন -রেজাউল করিম মিয়া,আমির হোসেন,ইকবাল হোসেন,এনামুল হক,আবু হানিফ,শাহাজাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীফুল ইসলাম।
বক্তারা সকলেই নোয়াপাড়া গ্রামকে একটি আর্দশ গ্রাম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে মতামত ব্যক্ত করেন।সংগঠনের উদ্যোক্তা আহসানুল হক চৌধুরী সেলিম সাহেবের নেতৃত্বে সামাজিক অবক্ষয় দূরীকরণসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মানবকল্যানে কাজ করার আশা নিয়ে একটি মডেল গ্রাম গড়ে তোলার জন্য কাজ করতে সকলে অঙ্গীকার করেন।
অনুষ্ঠানটি শুরুর প্রারম্ভে সংগঠনের মঙ্গল কামনায় গ্রামের অধিবাসী দেশও প্রবাসীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।এতে মিলাদ পরিচালনা করে মাওলানা জাবের হোসেন, মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।
প্রতিনিধির নাম 


















