ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির নাজিরাটেকে কোস্ট গার্ডের অভিযানে পাচারপণ্য জব্দ কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম ঈদুল আযহা শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া উপজেলা যুবদল সদস্য সচিবওয়াহিদু আলম চৌধুরী পিবলু কুমিল্লায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পবিত্র ঈদুল আযহা  শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন সমাজ সেবক আনিস উদ্দিন  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর প্রতিনিধি : চাঁদা না দোয়াই যশোর শহরের আরবপুর-বাঁশহাটা এলাকায় ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার সকালে মামলার ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার আলমনগরের জিয়াউল হক, আরবপুর এলাকার কামাল হোসেন ও একই এলাকার সায়াদ হোসেন । পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,যশোর শহরের বিবি রোড এলাকার বাবলু তালুকদার যশোরের পুরাতন কসবা মৌজার বাঁশহাটা এলাকায় ভাড়া নেওয়া ও নিজস্ব জমিতে ‘বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামে ওয়েলডিং ও লেদ ফ্যাক্টরি পরিচালনা করে আসছিলেন। ওই জমির একটি অংশ নিয়ে দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে।

গত ২৪ মে সকাল ১১টা ১০ মিনিটে ৪০ থেকে ৫০ জনের একটি দল লোহার রড, শাবল, হাতুড়ি ও গ্রাইন্ডার মেশিন নিয়ে ঘটনাস্থলে গিয়ে সীমানা প্রাচীর ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা দুটি প্রতিষ্ঠানে প্রবেশ করে লেদ মেশিন, বিভিন্ন মালামাল, অফিস কক্ষ ও কারখানার স্থাপনা ভাঙচুর করে।

বাবলু তালুকদারের দাবি, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি ও কর্মচারীরা বাধা দিতে পারেননি। ভাঙচুরে মেশিন ও মালামালের প্রায় ৭০ লাখ টাকা এবং বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জামে আরও ৬ লাখ টাকার ক্ষতি হয়।

এছাড়া অফিস কক্ষের ড্রয়ার থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

আপডেট সময় : ০১:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬