ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির নাজিরাটেকে কোস্ট গার্ডের অভিযানে পাচারপণ্য জব্দ কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম ঈদুল আযহা শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া উপজেলা যুবদল সদস্য সচিবওয়াহিদু আলম চৌধুরী পিবলু কুমিল্লায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পবিত্র ঈদুল আযহা  শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন সমাজ সেবক আনিস উদ্দিন  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি : ঈদের দিন যশোর পৌর এলাকায় বিকেল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ ও শহর পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর পৌর এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা দ্রুত ও পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় ঈদুল আযহার দিন এবং পরবর্তী সময়ে শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ঈদুল আযহার আনন্দ উদযাপনের পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব। দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নাগরিকদের একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে হবে।’

বর্জ্য অপসারণে নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে পুরো যশোর শহরের সমস্ত কুরবানীর বর্জ্য অপসারণ করতে হবে। বিকেল ৪টার পর শহরের কোথাও কোনো ময়লা-আবর্জনা থাকতে পারবে না।

এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহিত করতে মন্ত্রী একটি বিশেষ ঘোষণা দেন। ঈদের দিন এই বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিনি ব্যক্তিগতভাবে এক লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন। একই সাথে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের বার্তাটি ইমাম পরিষদের মাধ্যমে ঈদের দিন প্রতিটি ঈদগাহ ও মসজিদের খুতবায় যেন প্রচার করা হয়, সেই বিষয়েও তিনি নির্দেশনা দেন।

যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বক্তারা বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ পৌরবাসীকেও নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিন, হিসাবরক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা, মোহাম্মদ হান্নান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদুল বারী কাক্কু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এছাড়াও সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের ইন্সপেক্টর এবং ময়লা অপসারণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ১৩ জন কর্মচারী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০১:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬