ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির নাজিরাটেকে কোস্ট গার্ডের অভিযানে পাচারপণ্য জব্দ কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম ঈদুল আযহা শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া উপজেলা যুবদল সদস্য সচিবওয়াহিদু আলম চৌধুরী পিবলু কুমিল্লায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পবিত্র ঈদুল আযহা  শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন সমাজ সেবক আনিস উদ্দিন  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। একই সঙ্গে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার ২৮ মে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আগে দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। আশা করছি নারায়ণগঞ্জ জেলাবাসী পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করছেন।

নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ঈদ উদযাপনের পাশাপাশি পরিবেশের প্রতি খেয়াল রেখে সরকারি নির্দেশনা মেনে কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। পশুর চামড়ার যথাযথ সংরক্ষণেও যত্নবান হতে হবে।

জেলা প্রশাসক জানান, এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সদা তৎপর রয়েছে। আপনাদের সহযোগিতা নিয়েই সামগ্রিক পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মো. রায়হান কবির বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সবসময় সক্রিয় আছে। তাই কোনো প্রকার নিরাপত্তার শঙ্কা ছাড়াই পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে উদযাপন করুন।

যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন নাগরিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঈদের দিন জেলাজুড়ে নিরাপত্তা, বর্জ্য অপসারণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় অতিরিক্ত জনবল মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

আপডেট সময় : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬