ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির নাজিরাটেকে কোস্ট গার্ডের অভিযানে পাচারপণ্য জব্দ কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম ঈদুল আযহা শুভেচ্ছা জানিয়েছেন পটিয়া উপজেলা যুবদল সদস্য সচিবওয়াহিদু আলম চৌধুরী পিবলু কুমিল্লায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পবিত্র ঈদুল আযহা  শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন সমাজ সেবক আনিস উদ্দিন  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদের দিন যশোরে বিকাল ৪টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী চাঁদা না দেওয়াই বাবলু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ ভাঙচুর: ৭৬ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৩ জন আটক

নাজিরাটেকে কোস্ট গার্ডের অভিযানে পাচারপণ্য জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার সদরের নাজিরাটেক সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট, পরিধেয় কাপড় ও একটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পাচারকারীরা মায়ানমারে নেওয়ার সময় অভিযান টের পেয়ে বোট ফেলে পালিয়ে যায়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটে থাকা ব্যক্তিরা সেটি চরে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে বোটটি তল্লাশি করে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৪৯০ বস্তা সিমেন্ট ও ২ বস্তা পরিধেয় কাপড় উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মালামাল ও বোটের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

নাজিরাটেকে কোস্ট গার্ডের অভিযানে পাচারপণ্য জব্দ

আপডেট সময় : ০২:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬