ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা পশু কোরবানির সঙ্গে নিজেদের লোভ-লালসাকেও কোরবানি দিতে হবে’: ডিসি জাহিদুল ইসলাম ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারে জেলা কারাগার ও শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে জেলা প্রশাসক সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারে জেলা কারাগার ও শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

বুধবার (২৮ মে) সকালে তিনি জেলা কারাগার পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন ব্যবস্থা, রান্নাঘর, খাদ্য সংরক্ষণাগার এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এসময় ঈদ উপলক্ষে বন্দিদের জন্য প্রস্তুতকৃত উন্নতমানের খাবারের পরিবেশনা, গুণগত মান ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারে আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জন্য প্রস্তুতকৃত আপ্যায়ন ও খাবারের ব্যবস্থাও পরিদর্শন করেন। এছাড়া মহিলা কয়েদিদের সঙ্গে থাকা শিশুদের জন্য ঈদ উপলক্ষে কেনা নতুন পোশাক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

তিনি বন্দিদের সার্বিক সুযোগ-সুবিধা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় জেল সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা প্রশাসক জেলা শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত শিশুদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক কল্যাণ, খাদ্য ও আবাসন ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগার ও শিশু পরিবারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মত প্রকাশ করেন। একইসঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী

ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারে জেলা কারাগার ও শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ১২:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬