ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা পশু কোরবানির সঙ্গে নিজেদের লোভ-লালসাকেও কোরবানি দিতে হবে’: ডিসি জাহিদুল ইসলাম ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারে জেলা কারাগার ও শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে জেলা প্রশাসক সকলের সহযোগিতা পেলে ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির

ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশে সহকর্মীদের সঙ্গে নামাজ আদায়, শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

বৃহস্পতিবার ২৮ মে সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ইউনিটের সর্বস্তরের পুলিশ সদস্যদের সঙ্গে জামাতে অংশ নেন এসপি। নামাজ শেষে তিনি সব পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুলিশ সুপার সব স্তরের সদস্যদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন। এতে জেলা পুলিশের ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হয়।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী উপস্থিত সবার উদ্দেশে বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। পুলিশ পরিবারের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রমে জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। উৎসবের দিনেও দায়িত্বে থাকা সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। সবাইকে পরিবারের মতো একসঙ্গে ঈদ উদযাপন করতে পেরে আমি আনন্দিত। নাগরিক সেবায় আমরা যেন আরও ঐক্যবদ্ধভাবে কাজ করি।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এবার সবাই নির্দিষ্ট সময়ে গ্রামের বাড়িতে পৌঁছেছে : রিজভী

ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী

আপডেট সময় : ১২:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬