ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক রক্তাক্ত   পটিয়ায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে -ক্রীড়া প্রতিমন্ত্রী বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক-২ ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের জঙ্গলখাইনে ব্যাবসায়ীকে হয়রানি চেষ্টার অভিযোগ ! দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে উখিয়া-টেকনাফে ৫ লাখ ৮৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ ডিএনডির জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর উদ্যোগ: খাল খনন ও সিটি করপোরেশনের সাথে চুক্তির প্রস্তাব আমেরিকান প্রবাসী আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা

রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক রক্তাক্ত  

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ীতে আঞ্চলিক মহাসড়কের উপর বাস রেখে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার অফিস সহায়ক মোঃ ইসলামের ওপর রাবেয়া পরিবহনের বাসের চালক মিলন সহ অজ্ঞাতনামা ৩-৪ জন সহকারীদের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ‘মুরগির ফার্ম’ বাস স্ট্যান্ড এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় ইসলামকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে মুরগির ফার্ম বাস স্ট্যান্ড এলাকায় আঞ্চলিক মহাসড়কের উপর রাবেয়া পরিবহনের বাস সড়কের মাঝখানে রাখে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় দৈনিক রাজবাড়ী কণ্ঠের অফিস সহায়ক ইসলাম যানজটের বিষয়ে ড্রাইভারকে বললে এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। রাবেয়া পরিবহনের ড্রাইভার ও কয়েকজন শ্রমিক ইসলামের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে ইসলামের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

এতে ইসলাম রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তার মাথায় ১২টি সেলাই লেগেছে। একজন সাধারণ কর্মজীবী ওপর এমন নৃশংস ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

হামলার শিকার মোঃ ইসলাম বলেন, আমি বালিয়াকান্দিতে পত্রিকা পাঠিয়ে অটো রিকসায় অফিসে আসছিলাম। এসময় আঞ্চলিক মহাসড়কের উপর ৩টি বাস একত্রে রেখে যানজট সৃষ্টি করায় তাদের সরিয়ে দিতে অনুরোধ করি। এতে রাবেয়া পরিবহনের চালক মিলনসহ তার সাঙ্গপাঙ্গরা হঠাৎ করেই হামলা চালায়। হামলায় মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ

রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক রক্তাক্ত  

আপডেট সময় : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬